ইতিহাস পড়ুন
স্বপ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারটি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে অবস্থিত । এটি একটি কম্পিউটার ট্রেনিং প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড 2D এন্ড 3D, ডাটাবেজ প্রোগ্রামিং, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ও কম্পিউটার টেকনোলজি সেক্টরে শিক্ষানুরাগী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সৃজনশীলতা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। ছোট শিশু থেকে শুরু করে অতি বৃদ্ধের মাঝেও এ প্রবৃত্তি ক্রিয়াশীল। আর এ প্রবৃত্তি তাড়িত হয়েই মানুষের মনে আসে নবতর সৃষ্টির প্রেরণা যার মাধ্যমে প্রযুক্তি জগতে যুক্ত হয় নতুন মাত্রা। কম্পিউটার শিক্ষা একটি প্রযুক্তির শাখা, যে শাখা জাতির সময়কে ধারণ করে কম্পিউটার শিক্ষাকে পুষ্ট করে তোলে আর সভ্যতার গতিকে আনে সাবলীলতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যা সমস্যা এদেশের অন্যতম সমস্যা। তার উপর শিক্ষিত বেকারের ভারে আর্থসামাজিক অবস্থা জর্জরিত। এমনি একটি অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপটে-২০০৮ইং সালে স্বপ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থপিত হয় । দেশে ও বিদেশে বিপুল সংখ্যক দক্ষ জন শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে স্বপ্ন কম্পিউটার ট্রেনিং কাজ করে যাচ্ছে।
ট্রেডসমূহ
অনুমোদিত ট্রেডসমূহ
| ক্রমিক নং | ট্রেডের নাম | মেয়াদ |
|---|---|---|
| ০১ | কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০২ | গ্রাফিক্স ডিজাইন | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০৩ | হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০৪ | অটোক্যাড 2D এন্ড 3D | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০৫ | ডাটাবেজ প্রোগ্রামিং | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০৬ | মাল্টিমিডিয়া | ৩মাস মেয়াদী ও ৬মাস মেয়াদী |
| ০৭ | ওয়েব ডেভেলপিং | ৬মাস মেয়াদী |
| ০৮ | আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফান্ডামেন্টাল | ২মাস মেয়াদী |
স্বপ্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্দেশ্যাবলি
- সাধারণ শিক্ষার পাশাপাশি, কারিগরি শিক্ষা গ্রহণ করি।
- জননেত্রী শেখ হাসিনার ডিজিটার বাংলাদের গড়ায় অবদান রাখা।
- বিভিন্ন স্তরের শিক্ষিত বেকারদের দক্ষ কম্পিউটার অপরেটর তৈরী করা।
- উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিতদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা।
- কারিগরি শিক্ষার মাধ্যমে মানবসম্পদে রূপান্তরকরণ।
- দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার লক্ষ্যে দক্ষ কর্মী তৈরি করা।
- বিশ্বমানের দক্ষ কর্মী তৈরির করা।
- তথ্য প্রযুক্তি ব্যবহারকরণের লক্ষে আগ্রহী করে তোলা।
- তথ্য প্রযুক্তি বিশ্বায়নের সাথে দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে একত্রীভূতকরণ।
- বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি করা।
- বঞ্চিত ছাত্র/ছাত্রীদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দারিদ্র বিমোচন করা।
এছাড়াও আরো অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে ।
পরিচয়
পরিচালক